দিল্লিতে সপরিবার ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। স্ত্রী সুনীতার পাশাপাশি তাঁর মা-বাবাও তাঁর সঙ্গে ভোট দিয়েছেন।
শেষ আপডেট: ০৩:০৩
দুপুর ৩টে পর্যন্ত দেশে ভোটদানের হার ৪৯.২০ শতাংশ, সবচেয়ে বেশি ভোট পড়ল বাংলায়
দুপুর ৩টে পর্যন্ত দেশে ভোটদানের হার ৪৯.২০ শতাংশ। এগিয়ে রয়েছে বাংলা। পশ্চিমবঙ্গে ৩টে পর্যন্ত ভোটদানের হার ৭০.১৯ শতাংশ। ঝাড়খণ্ডে ৫৪.৩৪ শতাংশ, হরিয়ানায় ৪৬.২৬ শতাংশ, ওড়িশায় ৪৮.৪৪ শতাংশ, দিল্লিতে ৪৪.৫৮ শতাংশ, জম্মু-কাশ্মীরে ৪৪.৪১ শতাংশ ভোট পড়েছে।
Deeply shocked and stunned by the suddden demise of Ajit Pawar! The Deputy Chief Minister of Maharashtra and his co-passengers have died in a disastrous plane crash at Baramati today morning, and I am feeling a deep sense of loss.
দুপুর ১টা পর্যন্ত দেশে ভোট পড়ল ৩৯.১৩ শতাংশ, প্রথম পশ্চিমবঙ্গ
ষষ্ঠ দফা লোকসভা ভোটে দুপুর ১টা পর্যন্ত দেশে গড় ভোটদানের হার ৩৯.১৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। জানাল নির্বাচন কমিশন। ছয় রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে শনিবার। বাংলায় দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৫৪.৮ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে দিল্লিতে। ৩৪.৩৭ শতাংশ।
শেষ আপডেট: ০১:০৪
ভোট দিলেন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা
হরিয়ানার কৈথলে ভোট দিলেন কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা।
প্রতীকী চিত্র | সৌজন্য: PTI
শেষ আপডেট: ০১:০১
রাঁচীতে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি
ষষ্ঠ দফার লোকসভা ভোটে হাতের আঙুলে কালি পড়ল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। রাঁচী লোকসভা কেন্দ্রের ভোটার শনিবার দুপুরে ভোটদান করেন।
সপরিবার ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোট দিলেন তাঁর ৯৫ বছর বয়সি পিতাও।
ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার
শেষ আপডেট: ০০:৪২
ভোট দিলেন সনিয়া-রাহুল
দিল্লিতে ভোট দিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী এবং পুত্র রাহুল গান্ধীকে। ভোট দেওয়ার পরে ভোটকেন্দ্রে নিজস্বী তুলতেও দেখা যায় মা-ছেলেকে।
ছবি সৌজন্য: এক্স (সাবেক টুইটার)।
শেষ আপডেট: ০০:১২
পুত্র-কন্যাকে নিয়ে ভোট দিলেন প্রিয়ঙ্কা গান্ধী
পুত্র-কন্যাকে নিয়ে ভোট দিলেন প্রিয়ঙ্কা গান্ধী। ভোট দিয়ে তিনি বলেন, ‘‘আমরা আমাদের ক্ষোভ এক পাশে রেখে সংবিধান এবং গণতন্ত্রের পক্ষে ভোট দিচ্ছি। আমি এই নিয়ে গর্বিত।’’
শেষ আপডেট: ২৩:৪৭
দেশবাসীকে ভোট দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীর
দেশবাসীকে ভোট দেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে মোদী লেখেন, “আমি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় যাঁরা ভোট দিচ্ছেন,, তাঁদের সকলকে বিপুল সংখ্যক ভোট দেওয়ার অনুরোধ করছি। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। গণতন্ত্র বিকশিত হয় যখন জনগণ নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় ভাবে যুক্ত হয়। আমি বিশেষ করে মহিলা ভোটার এবং যুবদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
শেষ আপডেট: ১২:১৬
গুরুত্বপূর্ণ প্রার্থী কারা?
ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের কানহাইয়া কুমার (উত্তর-পূর্ব দিল্লি)। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ তিওয়ারি। নতুন দিল্লি কেন্দ্রে আপ মন্ত্রী সোমনাথ ভারতীর সঙ্গে লড়াই প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরির। হরিয়ানায় ভোটের লড়াইয়ে রয়েছেন, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (কারনাল), শিল্পপতি নবীন জিন্দল (কুরুক্ষেত্র) এবং কংগ্রেসের রাজ বব্বর (গুরুগ্রাম)।
পুত্র বরুণ গান্ধীকে টিকিট না দিলেও মা মেনকাকে এ বারও উত্তরপ্রদেশের সুলতানপুরে প্রার্থী করেছে বিজেপি। আজমগড়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ প্রার্থী করেছেন তাঁর তুতো ভাই ধর্মেন্দ্রকে। নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য রাধামোহন সিংহ বিহারের পূর্ব চম্পারণ এবং ধর্মেন্দ্র প্রধান ওড়িশার সম্বলপুরে প্রার্থী। ওড়িশারই পুরীতে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র লড়াইয়ে রয়েছেন। অনন্তনাগ-রাজৌরিতে পিডিপি সভানেত্রী তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রয়েছেন ভোটের লড়াইয়ে।
শেষ আপডেট: ১২:১১
ভোট ৫৮টি কেন্দ্রে
ষষ্ঠ দফায় উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, হরিয়ানার ১০টির মধ্যে সবগুলি, বিহারের ৪০টির মধ্যে আটটি, ওড়িশায় ২১-এর মধ্যে ছ’টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে চারটিতে ভোট হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাতটির মধ্যে সব ক’টি এবং জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতে ভোট হচ্ছে এই পর্বে। অনন্তনাগ-রাজৌরিতে ৭ মে তৃতীয় দফায় ভোটগ্রহণের কথা থাকলেও পরে তা পিছিয়ে ষষ্ঠ দফায় করে নির্বাচন কমিশন।